আল-আমিন মাসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব। এত্ত বেশি আতর কিনেছেন আমার থেকে বলার মত না। একদিন এশার নামাজ শেষে ২য় কাতার থেকে বের হয়ে চলে যেতে লাগলাম। দেখি সামনে মুয়াজ্জিন সাহেব বসা। আমার থেকে তার দুরুত্ব প্রায় ২ কাতার। সেখান থেকে অচেনা ঘ্রাণ ভাসছে।
তাকে আমি জিজ্ঞেস করি "এটা আবার কোনটা"???
-বলল : "এটা ত তোমার থেকেই নিছি ঐদিন, Paris না Moon কিজানি?"
আমি আসলেই ঘ্রাণ চিনলাম না! কেন জানেন???!
উনি "Mon Paris" নিয়েছিলেন আরো কয়েকদিন আগে। এর মধ্যেই আতরটা আমি প্রথম স্টক শেষ করে রেখেছিলাম, ভাবছিলাম আর আনবই না!
আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা ভালো সাড়া দিবে না অতো, কারণ ঘ্রাণ টা হালকা ধাচের, সুন্দর বটে অবশ্যই! মনে হয়েছে ছড়ায় না, তাই আনব না আর!
কিন্তু এখন তো মুয়াজ্জিন সাহেব আমাকে আবার আনতে বাধ্য করে দিল এই রত্ন কে!
এটা কিন্তু শপে স্টক আউট ও করেছি এর আগে, কিন্তু আপনাদের এখন জানালাম! 😊